অনেককেই বলতে শুনি, দোস্ত পর্ণ ছাড়তে পারিনা

অনেককেই বলতে শুনি, দোস্ত পর্ণ ছাড়তে পারিনা, সিগারেট ছাড়তে পারিনা, মিউসিক-মুভি ছাড়তে পারিনা, আর গার্লফ্রেন্ড তো ছাড়ার প্রশ্নই আসেনা। এগুলা লাইফের অংশ হয়ে গেছে। নামায পড়তে পারিনা, মন থেকে আসেনা।

এমন কিছু মানুষই আমার জীবনের একটা বিশাল অংশ জুড়ে আছে। তাদের প্রতিনিয়ত নিরীক্ষা করি, বুঝতে চেষ্টা করি। তাদের কারোরই চেষ্টার অভাব নেই। বদ অভ্যাস আর অশ্লীলতা ত্যাগের সদিচ্ছা সবারই আছে। তবুও কেন জানি তারা পেরে ওঠেনা। কিছু একটা তাদের বাধা দিচ্ছে। তাদের পেছন থেকে আগলে রাখছে।

ঠিক এর উল্টোটাও জীবনে দেখেছি। জীবনে এমন কিছু মানুষের সাথে মিশেছি, যাদের জীবনের একটা সময় কেটেছে অকল্পনীয় জাহিলিয়াতে। কাউকে দেখে মনে হয়েছিল এই অন্ধত্বের জীবন, এই অশ্লীলতার জীবন, এই বদ অভ্যাসের জীবন থেকে মনে হয় তারা কোনদিনই বের হয়ে আসতে পারবেনা। কিন্তু কোন এক অদ্ভুত কারণে আজ তারা তাদের অতীতের সম্পূর্ণ বিপরীত। সেটা ছিল ইসলাম। সত্যিকার ইসলাম। এই ইসলাম নবম-দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বই এর পাতায় আটকে পড়া ইসলাম নয়। এ ইসলাম মানুষকে সকল প্রকার প্রকাশ্য-অপ্রকাশ্য দাসত্ব থেকে মুক্তিদানকারী ইসলাম। এটা সেই ইসলাম, যার কারণে একসময়ের "MUSIC IS MY LIFE" টিশার্ট ধারী ছেলেটি এক নিশ্বাসে পিসির ৩০ জিবি মিউসিক ডিলিট করে দেয়। এটা সেই ইসলাম যার শিক্ষায় রাতদিন অশালীন ভিডিও দেখার নেশাগ্রস্থ ছেলেটি রাস্তায় মেয়ে দেখলে চোখ নামিয়ে ফেলে। এটা সেই ইসলাম, যার স্পর্শে মুভি-হোলিক ছেলেটির এক্সটারনাল হার্ডডিস্ক মুভির বদলে ইসলামিক লেকচারে ভরে যায়। এটা সেই ইসলাম, যা সিগারেটের নেশায় বুঁদ হওয়া ছেলেটিকে কিংবা মদের বোতলে ডুবে থাকা মানুষটিকে হঠাৎ তা ঘৃণা করতে শেখায়। একেবারে মন থেকে ঘৃণা।

মাঝে মাঝে প্রশ্ন জাগে, কেন প্রথম শ্রেণীর মানুষগুলো চাইলেও পারছেনা তাদের অন্ধকার বন্দী জীবন থেকে মুক্ত হতে? আর কেনই বা দ্বিতীয় শ্রেণীর মানুষগুলো চুম্বকের এক মেরু থেকে হঠাৎ-ই বিপরীত মেরুতে অবস্থান নিতে সক্ষম হচ্ছেন? কিভাবে? কারা তাদের ব্রেইন ওয়াশ করছে? কোন নেতা? কোন ভাই? কোন দল? কোন সন্ত্রাসী সংগঠন?

নাহ। কোনটাই নয়। এই ব্রেইন ওয়াশার হল আল-কুরআন। যার অপর নাম আল-ফুরকান। অর্থাৎ পার্থক্যকারী। সুবহান আল্লাহ্‌। সত্যিই এই দুটি শ্রেণীর জীবন দর্শনের পার্থক্য করে দিচ্ছে আল-ফুরকান। এই কুরআন এর মাধ্যমেই মানুষের সাথে আল্লাহ্‌র সম্পর্ক দৃঢ় হয়, শক্ত বন্ধন রচিত হয়। মানুষের অন্তরে এই সত্য পাকাপোক্তভাবে প্রতিষ্ঠা করে দেয়, যে দাসত্ব করতে হবে কেবল আল্লাহ্‌র। নিজের সমাজ, নিজের আশপাশ, নিজের নফস, নিজের ইচ্ছা, অমুক তারকা, তমুক ভাই এর নয়। কেবল মাত্র আল্লাহ্‌র। এইভাবেই মেলে মুক্তি। মানুষের জীবন পালটে দেবার সবচে কার্যকর উপায় হল আল ইসলাম। বাকিসব আইওয়াশ। তাতে একজনের দাসত্ব ছেড়ে অন্য আরেকজনের দাসত্বই করা হয়। আল্লাহ্‌র নয়।

আল কুরআন। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেইন ওয়াশিং টুল। এর দ্বারা ব্রেইন ওয়াশড হওয়াতে আমি সন্তুষ্ট।

[collected]

কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার স্ত্রী।

সম্পদ কি তা কি সবাই বুঝি? পুরুষেরা অনেক সময় সম্পদ অর্জনের জন্য এখানে-ওখানে খুঁজে অস্থির হয়ে যায়, নিজ ঘরের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। টাকা-কড়িই কি কেবল সম্পদ? সেই সাথে বাড়ি-ঘর আর জমি-জমা-গাড়ি? শুধু অর্থসম্পদ কি আপনাদের সন্তানদের সুসন্তান করে গড়ে তুলতে পারবে? সন্তানেরা কার তত্ত্বাবধানে আর যত্নে বড় হয়, তা ভেবেছেন?

হে ভাই, জীবনসঙ্গিনীর ব্যাপারে ভেবে দেখেছেন? একটা পরিবারে একজন নারী হলেন সংসারের স্থপতি, তার হাতের নিবিড় পরিচর্যায় বড় হয় আপনাদের সন্তানেরা, যখন আপনি জীবিকার কাজে বাইরে ব্যস্ত থাকেন তিনি আগলে রাখেন সংসারটিকে। তিনি আপনার চিন্তাগুলোর প্রভাবক -- ভালো চিন্তা হোক, ভুল চিন্তা হোক, দুনিয়াবী চিন্তা হোক, আখিরাতের চিন্তা হোক। 

অল্প সম্পদকেও অনেক বেশি সম্পদ মনে হতে পারে যখন একজন ভাইয়ের জীবনসঙ্গিনী তার যা আছে সেগুলোতেই সন্তুষ্ট থেকে তাকে আল্লাহর উপরে ভরসা করে অর্থ উপার্জনের জন্য সাধ্যমতন চেষ্টাটুকু করতে উৎসাহ দিবেন। তখনই আপনার সবকিছু সুন্দর হবে, ছোট্ট ঘরটিকেও বড় মনে হবে, কষ্টের জীবনটিকেও আল্লাহর দেয়া পরীক্ষা হিসেবে সহনীয় আর কল্যাণকর হিসেবে খুঁজে পাবেন যখন দ্বীনদার স্ত্রী আপনার সঙ্গী হবেন এবং আপনিও যখন দ্বীনদার স্বামী হিসেবে তার যোগ্য জীবনসঙ্গী হবেন। 

প্রকৃত সম্পদ কী তা বুঝে নিতে তাই ভুল করবেন না যেন কখনো!! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

♥"সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার স্ত্রী।"♥
[মুসলিম]

পাত্র-পাত্রী কেমন হওয়া উচিৎ?

​​বিয়ের পাত্র নির্বাচনের ব্যাপারে দরিদ্র পাত্র ধনী পাত্র অপেক্ষা উত্তম যদি সে সৎ এবং নামাজী হয়। কেননা যে আল্লাহকে ভয় করবে সে আপনাকে ভালোবেসে না হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও আপনাকে ঠকাতে পারবেনা। ভেবে দেখুন যদি আপনার স্বামী আপনাকে বাড়ী গাড়ী সম্পদে ভাসিয়ে রেখে অন্যত্র প্রেম করে বেড়ায়, আপনি কি সুখী হবেন? অথচ অনেক দরিদ্র পরিবারেও দেখবেন বাজার থেকে বড় মাছ এনে স্বামী স্ত্রী মিলে যখন গল্প করতে করতে কাটেন সেখানে প্রেমের উৎসব বয়ে যায়।

টাকাপয়সা দিয়ে সুখ কেনা যায়না। কারণ চাকরী পরিবর্তন করা যায় কিন্তু চরিত্র পরিবর্তন করা যায়না। একজন ভালো স্বামী আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রীকে সে সকল সুযোগ সুবিধা দেবে যা সে নিজের জন্য পছন্দ করে- শ্বশুরবাড়ীর সাথে, স্ত্রীর বন্ধুবান্ধবের সাথে সদ্ভাব বজায় রাখবে যাতে স্ত্রী খুশী থাকে।সে কখনোই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেনা যেহেতু সে জানে এর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

আজকাল দেখা যায় পাত্র পেঁচার মত হলেও পাত্রী চাই ফর্সা, সুন্দরী, লম্বা, স্বাস্থ্যবতী, শিক্ষিতা, নব্যরুচিশীলা, বড়লোকের কন্যা। কোথাও চরিত্রের বা স্বভাবের ব্যাপারটি গুরুত্ব পায়না। অসংখ্যবার দেখেছি রীতিমত চারিত্রিক সমস্যাগ্রস্ত মেয়েদের হটকেকের মত বিকিয়ে যেতে অথচ বুদ্ধিমতি, সচ্চরিত্র, সুন্দর স্বভাবসম্পন্না মেয়েদের বিয়ে হয়না। অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান ভাইকে জিজ্ঞেস করেছি,

"আচ্ছা, আপনারা শুধু চেহারা দেখে এমন মেয়ে কি করে বিয়ে করেন যাদের এতটুকু বুদ্ধি বা ম্যাচুরিটি নেই যে আপনি দু'ছত্র কবিতা বললে সে তা উপলব্ধি করতে পারে?"

অনেকে এড়িয়ে গিয়েছেন, আবার অনেকে সততার সাথে উত্তর দিয়েছেন, "এদের সহজে ডমিনেট করা যায় যা বুদ্ধিমতি মেয়েদের করা যায়না" একটি বিয়ের উদ্দেশ্য কি বন্ধুত্ব হওয়া উচিত না স্বৈরাচার, তা আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম। তবে যার সাথে মনের কথা শেয়ার করা যায়না, যে আপনার সুবিধা অসুবিধা বোঝার মত বিবেকবুদ্ধি রাখেনা তার চেহারা দেখে সব কষ্ট ভুলে থাকা যায় কি'না এটা গবেষণা করার মত বিষয়।

copied from--
প্যাকেট না প্রোডাক্ট : রেহনুমা বিনত আনিস

বিয়ের পাত্র পাত্রী খোঁজা

বয়সের একটা নির্দিষ্ট পর্যায়ে অবিবাহিত মেয়েয়া ঘটক আন্টিদের নিজস্ব ভাগ্নিতে পরিণত হয়,নিজের অজান্তেই...... বিষয়টা এমন যেনো ,দুনিয়াতে কোন খারাপ ছেলে নেই,সব্বাই ভাল ছেলে!!!!!!!! আর ভাল ছেলেদের "অন এন্ড অনলি" বৈশিষ্ট্য হচ্ছে,"বাড়ি আর গাড়ি"। তাহলেই "নো চিন্তা নো টেনশান,পাইসো জীবনে দারুন এক খান পোলা"!!! তারপর নামের সাথে ইউএসএ জুড়ে দেওয়া গেলে তো কথাই নাই!!!

আন্টি থামেন!

আমি অলরেডি কনফিউজড যে আসলে বিয়ে কার সাথে???"বাড়ি আর গাড়ি"/ইউ এস এ /"দারুন এক খান পোলা"???

যাই হোক,আমার অত ভাল ছেলে দরকার নাই,পিপাসায় পানি লাগে,সফট ড্রিঙ্কস নয়.....

আবার কিছু অদ্ভুত অভিভাবক আছেন,মেয়েকে এমনই অপদার্থ বানিয়েছে যে এক কাপ চা বানাতে গেলে গরম পানি করে দিলেও তাতে টি ব্যাগ দুবাতে গিয়ে আঙ্গুল পুড়িয়ে ফেলে!!!এনারা আবার সুন্দরের পুজারী! এনারা খুঁজেন ,গ্রাম থেকে আসা কোন বেকার ছেলে!!! জব দেওয়া শুরু করে যাবতীয় জিনিসপত্র দিবে মেয়ের অভিভাবক,শুধু ছেলেটাকে হতে হবে বিক্রি......

ছেলেরা যদি একবারও বুঝতো যে এটা নিজেকে+নিজের ফ্যামিলিকে সারাজীবনের কতটা ছোট করা তাহলে ভুলেও এই ওয়েতে হাঁটত না।

কষ্ট করে মানুষ হন , যোগ্য হন,অর্জন করে নিত শিখুনএতদূর তো নিজের যোগ্যতায়ই এসেছেন, বাকীটাও পারবেন নিশ্চয় ...

collected from
A Sister

https://www.facebook.com/earlymcpage

dampotto : কোমল ব্যবহার

জীবনসঙ্গীর সাথে সুন্দর ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন্তা করুন, তিনি প্রতিদিন আপনার জন্য কত কিছু করছেন যা হয়ত সবই তার দায়িত্ব নয়। আপনার প্রতি ভালোবাসা থেকেই তিনি শ্রম দিচ্ছেন, আপনার সন্তান ও আপনার আব্বা-আম্মার প্রতি ভালোবাসা ও কর্তব্য পালন করছেন। এই মানুষটা অবশ্যই আপনার সুন্দর ব্যবহার পাওয়ার দাবী রাখেন। রাগ হলে সংযত করে ফেলুন, বিরক্ত হলে তার সুন্দর গুণগুলোর কথা ভাবুন, এরপর আন্তরিকভাবে তাকে বলুন কেমন করলে আপনাদের সংসারটা আরো সুন্দর হবে। 

আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করতে নম্র ও কোমল ব্যবহার থাকা অপরিহার্য এবং অত্যাবশ্যকীয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষটি এরকম সুন্দর বিষয়ই জানিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

♥ "যার চরিত্র যত সুন্দর এবং নিজ পরিবারের সাথে যার ব্যবহার যত নম্র ও কোমল, তার ঈমান ততই পূর্ণাঙ্গ এবং পরিপক্ক।" ♥ 
[তিরমিজী, হাকেম] 

​কোন মেয়ের প্রেমে পড়ে তাকে ইনবক্সে যন্ত্রণা

​
​বিবাহিত এক ভাই বাইরে গেলেই স্ত্রীর হাত ধরে হাঁটেন। তার স্ত্রী মনে করেন হাজব্যান্ড কতই না রোমান্টিক।

ভাইয়ের ভাষ্য হচ্ছে, আমি তার হাত ধরে থাকি যেন সে যেখানে সেখানে শপিং-এর জন্য দৌড়াতে না পারে। . . 

[সংগৃহীত]



​​
কোন মেয়ের "প্রেমে" (আল্লাহ মাফ করুন) পড়ে তাকে ইনবক্সে আর ফোনে যন্ত্রণা দেওয়ার চেয়ে বন্ধুবান্ধব আর পরিবারের সবাইকে বিয়ের কথা বলে যন্ত্রণা দিয়ে উদ্ধার করে ফেলা অনেক বেশি উত্তম। 

আমাদের মান সম্মান ও ইজ্জত আল্লাহর হাতে। আর, পাপাচারের মাধ্যমে ইজ্জত বাড়ে না, কমে। আল্লাহর আদেশের খেলাপ করলে ইজ্জত ধ্বংস হয়। 

প্রিয় মুসলিম ভাই ও মুসলিমাহ বোন, বিবাহপূর্ব অবৈধ সম্পর্ক প্রেম থেকে দূরে থাকুন। বিয়ের নিয়াত করুন। আল্লাহর কাছে দু'আ করুন। 



--- সাফওয়ান​


* * * *

নিজের দেশ ছেড়ে অন্য এক দেশের নাগরিকত্ব নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে আবার নিজের দেশ কে ভালোবাসলে ওটাকে কি পরকিয়া দেশপ্রেম বলে ?

-- মাশুক রহমান

dampotto : সত্য কথা বলা

আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীকে কোন সত্য কথা বলা যদি অস্বস্তিকর হয়েও থাকে, তবু মিথ্যা বলার চেয়ে তা উত্তম। একটা কথা ভেবে দেখুন, আমাদের সম্পর্কগুলোর মূলে কিন্তু বিশ্বস্ততা আর পারস্পারিক শ্রদ্ধাবোধ। আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার সাথে সত্য বলেন সবসময়, আপনার প্রতি বিশ্বস্ত থাকেন -- আপনাদের সম্পর্কে চিড় ধরবে না ইনশাআল্লাহ, শয়তান আপনাদের মনে সহজে সন্দেহ সৃষ্টি করতে পারবে না।

মিথ্যা বলা একটি পাপ, আর প্রতিটি পাপ আরো অনেকগুলো পাপের জন্ম দেয়। এভাবে একটা মিথ্যা কথা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, জীবনসঙ্গী তো বটেই। আসুন, একটু অস্বস্তি, বিব্রতবোধ হলেও সত্য বলা থেকে আমরা পিছপা না হই। আল্লাহ আমাদের পরিবারগুলোর মাঝে রাহমাত দান করুন।

আসলে আমাদের অভিভাবকরা কতটুকু ম্যাচিউরড?

আব্বু আম্মুর কাছে বিয়ের কথাটা বলা মহা অপরাধ কিন্তু গার্ল ফ্রেন্ডদের (এখন আর সিঙ্গুলার নাম্বারে চলে না) নিয়া মানসিক থেকে শারীরিক রিলেশনে জড়িয়ে মৌজ করে ধরা খেলে তখন ছেলের মা-বাবা ছেলে কে রক্ষা করার জন্য উঠে পড়ে লাগেন আর মেয়ের মা বাবা মেয়ের রেপুটেশন রক্ষার জন্য উঠে পড়ে লাগেন। এক পর্যায়ে মামলা হামলায় পর্যন্ত গড়ায় ব্যাপারটা। দুই পক্ষের অভিভাবকদেরই একটাই অজুহাত, তাদের সন্তান বয়সে ছোট, না বুঝে এসব করে ফেলেছে, অপর পক্ষের লোকেরা তাকে ফাঁদে ফেলেছে। 

কিন্তু কথা হল, ছেলে মেয়ে কে দেখে ফিদা হয়ে গেছে, একে অপরকে কাছে পাবার জন্য যে কৌশল গুলো তারা অবলম্বন করেছে সেগুলো কোনটাই অবুঝ সন্তানের পক্ষে সম্ভব না। শারীরিক সম্পর্ক গড়ার আগে একে অপরকে নিভৃতে কাছে পাওয়ার যে তুমুল বাসনা, সেই বাসনা থেকে যে সুযোগ তৈরি করার ফন্দি ফিকির এবং কাছে পাওয়ার পর তাদের যে পশু সুলভ প্রবৃত্তির তুমুল লালসা এবং সেটাকে কর্মে পরিণত করার যে তৃপ্তিদায়ক সফলতা এগুলো কি প্রমাণ করে যে তাদের সন্তানরা অবুঝ, বয়সে ছোট এবং না বুঝেই এসব করে ফেলেছে? এগুলো কি অবুঝের লক্ষণ নাকি বুঝদার ব্যক্তির লক্ষণ? 

এগুলো ভাবার পরে আমার সন্দেহ জাগে যে "আসলে আমাদের অভিভাবকরা কতটুকু ম্যাচিউরড?" 

Early Marriage Campaign : https://www.facebook.com/earlymcpage

dampotto : কোমলতা

দাম্পত্য জীবনে ভালোবাসার প্রকৃত পরিচয় ব্যবহারে। আপনার জীবনসঙ্গীর প্রতি আপনি কতটা কোমল, মিষ্টভাষী -- তার মাঝে আপনার চরিত্রের সৌন্দর্য ফুটে উঠবে। দেখবেন, আপনার সঙ্গী/সঙ্গিনী আপনার কোমল কন্ঠের ভাষাটাই বেশি ভালবাসেন। রাগ দেখাবেন না, রূঢ় ভাষা সংযত করুন -- এগুলো সম্পর্ককে ধ্বংস করে। আন্তরিকভাবে এই চেষ্টা করা উচিত। একদিনে হয়ত পারা যায় না, কিন্তু এই ইচ্ছেটা আপনার আচরণগুলোকে সৌন্দর্যময় করতে পারে, ধীরে ধীরে আপনার ব্যবহার সুন্দর হয়ে উঠবে ইনশা আল্লাহ। কোমল আর বিনয়ী মানুষকে কেউ ভালো না বেসে পারে না। আপনার ভালোবাসার প্রকাশটাই আপনাকে ভালোবাসা এনে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কোমলচিত্ত, তিনি সবকিছুতে কোমলতাকে পছন্দ করেন।

https://www.facebook.com/dampotto.life

নিখুঁত পাত্র-পাত্রী

স্বামী একরাশ উৎসাহ নিয়ে বললোঃ "জানো বউ, এক বড় ভাইকে চিনি, উনার মাত্র দুইটা জামা, উনার স্ত্রীও দুই-তিনটা কাপড় পরেন। সাহাবীরা (রা) অনেক সিম্পলভাবে জীবন কাটাতেন, তাই আমাদেরও উচিত এই ভাইদের মত সহজ-সরলভাবে চলার চেষ্টা করা। এসো, আমরা ঠিক করি যে আগামী ৬ মাস কোন কাপড় কিনবো না।"

স্ত্রীঃ "৬ মাস? আচ্ছা ঠিক আছে, আসলেও আমাদের চেষ্টা করা উচিত। উনারা মুসলিমদের জন্য উত্তম দৃষ্টন্ত স্থাপন করছেন। আর আমাদের আলমারি ভর্তি কাপড়চোপড়। আগামী ছয় মাস আমরা কোন কাপড় কিনবো না ইনশা আল্লাহ। এখন থেকে একটা বোরকা পরবো।"

ছোট্ট একটা বিষয়, কিন্তু দেখুন, দুজনেই নিজের জীবনে রাসূলুল্লাহ (সা) এর একটি সুন্নাহ পালনের সিদ্ধান্ত নিলো, দু'জনে দু জনার সহযোগিতা করলো, সাহাবীদের ন্যায় জীবনযাপনের জন্য আরেকটি ধাপ এগিয়ে যাওয়ার নিয়্যত করলো।

আজকাল দ্বীনি ভাইবোনেরা নিঁখুত ইসলামি পাত্র কিংবা পাত্রী খোঁজেন। ভুলে যান যে, কেউ-ই নিখুঁত নয়, বরং স্বামী-স্ত্রী দুজনে একসাথে মিলেই ইসলামের আরো কাছাকাছি যাওয়ার সফর শুরু করতে হবে। দুজনে মিলে জান্নাতে যাওয়ার পথকে আরো সুগম করে তুলতে হবে। একজনের মাঝে যখন সততা, ইসলামের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ থাকে, তাকে বিয়ে করে ফেললে আপনি ঠকে যাবেন না। ইনশা আল্লাহ দু জনে মিলে একসময় বহুদূর এগিয়ে যাবেন। তবে আপনি যদি নিঁখুত পাত্র/পাত্রী খুঁজতে যেয়ে বিবাহ বিলম্ব করতে করতে উল্টো নিজেই ফিতনায় জড়িয়ে যান, তাহলে শেষমেষ আমও যাবে, ছালাও।

fRoM : "প্রেম নয়, বিয়ে করুনঃ আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন"

​নিঃস্বার্থ ভালোবাসা। what is love?

​নিঃস্বার্থ ভালোবাসা। what is love?

আবু সালামা তার স্ত্রী উম্মে সালামাকে খুব ভালবাসতেন। তাদের ভালোবাসার গাঢ়তা কল্পিত প্রেমকাহিনীগুলোকেও হার মানায়। আবু সালামা যখন মৃত্যু শয্যায় তখন তাঁর প্রিয়তমা স্ত্রী তাঁর পাশে বসা। উম্মে সালামা তাঁর স্বামীকে সাহস দিয়ে যাচ্ছিলেন। ভালবাসা দিয়ে মৃত্যুকে পরাজিত করা না গেলেও হাসিমুখে আলিঙ্গনের প্রেরণা যোগায়। উম্মে সালামা তাঁর স্বামীকে বললেন,

"আসো, আমরা প্রতিজ্ঞা করি আমাদের মধ্যে কেউ মারা গেলে অপরজন বাকী জীবনটা তাঁর স্মৃতি নিয়েই কাটিয়ে দিব। অন্য কারো জীবন সঙ্গী হবনা"।
[এরকম প্রপোজাল মৃত্যু পথযাত্রী স্বামীর কাছ থেকে আসাই স্বাভাবিক ছিল। কিন্তু স্বামীর প্রতি প্রবল ভালোবাসা এবং তাকে মৃত্যুকালে কিছুটা স্বস্তির পরশ দেয়ার উদ্দেশ্য উম্মে সালামাই এমন প্রস্তাব দিয়ে বসলেন। সুবহানাল্লাহ!]

আবু সালামাও কম যাননি। তিনি স্ত্রীর এমন প্রস্তাবের প্রত্যুত্তরে বলেছিলেন,

"না। বরং তুমি তোমার জীবনসঙ্গী বেছে নিও এবং আমি দোয়া করি আল্লাহ আমার চেয়েও ভাল কোন জীবনসঙ্গী তোমার জন্য ব্যবস্থা করে দিন".

আল্লাহ সুবহানাহুওয়াতাআলা আবু সালামার দোয়া কবুল করেন। তাঁর মৃত্যুর পর উম্মে সালামা মহানবী (সঃ)কে জীবনসঙ্গী হিসেবে পান।
আল্লাহ তাঁদের উপর সন্তুষ্ট থাকুন।
এটাই কি "নিঃস্বার্থ ভালোবাসা"? What is love?

- মুজাহিদ রাসেল

কাগজে কলমে বিয়ের যে বয়স মাপা হয়

​​
সরকার নির্ধারিত কাগজে কলমে বিয়ের যে বয়স মাপা হয় তার পূর্বেই ছেলে মেয়েরা দৈহিকভাবে বিয়ের যোগ্য হয়ে যায়। মেয়েদের হ্মেত্রে ১৮ আর ছেলেদের হ্মেত্রে ২১ এর পূর্বে বিয়ে করতে বাধা আছে, কিন্তু প্রেম করতে বাধা নেই এমনকি পরিশেষে আরো কিছু ঘটে থাকে উক্ত বয়সের আগেই, কিন্তু জাতি ও রাষ্ট্র মুখে কুলুপ এটেই বসে থাকে! দেখুন সরকার ১৮ বা ২১ এর পূর্বে বাধা আরোপ করেছে এ কথা সত্য, তাই বলে বলেনি যে ১৯ হলে আপনার মেয়েকে বিয়ে দেয়ার কথা ভুলে যান, আর ছেলের বয়স ২২ বা ২৫/২৮ হলেও ঘরে বৌমা আনার উদ্যোগ বন্ধ রাখুন। আমরা শুধু সরকারের নির্ধারিত বয়স নিয়েই অভিযোগ করলাম তা ঠিক হবে কি? 

কয়জন বাবা আছেন এমন যারা সন্তানের মাথায় হাত রেখে সান্তনা দেন যে বাবা আর একটু ধৈর্য্য ধর, নোংরা সমাজের কোন কাদা যেন জান্নাতে যাবার পথে তোমায় পিছলে ফেলে না দেয় সেই জন্য একটু আল্লাহর কাছে দুআ কর। আমরা তোমার দ্বীনের অর্ধেক পূরণে উত্তম সংগী খুজছি! মেয়ের উচ্চ শিহ্মার লহ্ম্যে বাবা মায়ের স্বপ্ন থাকে অনেক, কিন্তু সে দীর্ঘ উচ্চ শিহ্মার পথখানিতে কি আরো একজনকে পবিত্র সংগী বানিয়ে দিয়ে মসৃন/নিরাপদ রাখাটা ভালো নয়? শরীর-মনেরতো একটা চাওয়া আছে নাকি!

page : বিবাহ একটি উত্তম বন্ধুত্ব

dampotto : আপনার জীবনসঙ্গী ঘরে ফিরলে তাকে সুন্দর করে গ্রহণ করুন

হে আমার বিবাহিতা বোন, আপনার জীবনসঙ্গী ঘরে ফিরলে তাকে সুন্দর করে গ্রহণ করুন, অভ্যর্থনা জানান।

অফিসে যাওয়া, স্কুলে যাওয়া, বাইরে ভ্রমণে যাওয়া বা অন্য যা-ই আপনাদের দু'জনকে আলাদা করেছিলো, সেটা শেষ হয়ে যাবার পরে তাকে আন্তরিক ও সুন্দর একটি অভ্যর্থনা দিন যা তার মন ভালো করে দিবে, আপনাদের বন্ধনকে আরো গাঢ় করবে...

- দরজাটা নিজে খুলুন, আপনার মিষ্টি হাসিটি তাকে উপহার দিন।
- দু'জনের মাঝে শান্তিময় পরিবেশ সৃষ্টির জন্য আল্লাহর কাছে দু'আ চেয়ে তাকে বলুন, "আসসালামু আলাইকুম।" 
- সুগন্ধী বা পারফিউম ব্যবহার করে নিজেকে আকর্ষণীয় করে নিতে পারেন।
- আপনার জীবনসঙ্গীকে সুসংবাদটি তাড়াতাড়ি দিন এবং খারাপ সংবাদ থাকলে দেরি করে জানান।
- সৌহার্দপূর্ণ ভালোবাসার গলায় তার সাথে কথা বলুন।
- ফ্রেশ হয়ে নিতে তার প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিন।
- একটু কষ্ট করে তার জন্য সময়মত খাবারটি পরিবেশন করুন।
- আপনাদের দু'জনের আবার দেখা করিয়ে দেয়ায় আল্লাহর কাছে শুকরিয়া করুন দু'জন মিলে, আলহামদুলিল্লাহ। যারা কৃতজ্ঞ হয় আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি তার দানকে আরো বাড়িয়ে দেন।

https://www.facebook.com/dampotto.life

দ্বীনদার পাত্রী চাই??

আমাদের সমাজে *ইসলামিক পাত্রপাত্রীদের* বিয়ের আলোচনাগুলো অনেকটাই এরকম -- 
 
#  "দ্বীনদার পাত্রী চাই।"*

*শর্ত প্রযোজ্য [বংশীয়, সুন্দরী,উচ্চ শিক্ষিতা ব্লা ব্লা ব্লা...]

# "দ্বীনদার পাত্র চাই।" *

*শর্ত প্রযোজ্য [high status, high paid job,টাকা,টাকা,টাকা.......টাকা] 

..... সবশেষে দেখা গেল শর্তগুলোই মুখ্য। দ্বীন আছে শুধু ভাতের সাথে আচারের মতন, স্বাদবর্ধক। 

আল্লাহ আমাদের সরল সঠিকপথে পরিচালিত করুন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন এবং তার পছন্দের নিয়মানুযায়ী জীবন পরিচালনার তাওফিক দিন।

আমার ছোট বেলার খেলার সাথী

আমার ছোট বেলার খেলার সাথী ডলি দিদি আজকে পৃথিবী ছেড়ে চলে গেল. দিদির বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে. সন্তানের মা হতে পারছিলনা. স্বামী শশুর শাশুড়ি সবার একটা গুমোট কষ্ট. কি সব কবিরাজি ঔষধ খাইয়েছিল. শেষমেষ যখন ভয়ানক পেটে ব্যথা শুরু হলো, হাসপাতাল এ নিতেই ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত নিলেন. ততক্ষণে বড্ড দেরী হয়ে গেছে. ওর পেটের নারিভুরি সব পচে গ্যাছে!

সারাদিন ডলি দিদির চেহারা চোখের সামনে ঝুলছে.. কেমন একটা মোচড় দেয়া কষ্ট.....

--- শিমু আপু

// আমরা সুবিধাভোগী মানুষেরা ফেসবুকে অনেক চিতকার করি, আমাদের সুশিক্ষিত নারীদের স্বাধীনতা কেবল আমাদের যাচ্ছেতাই বিশৃংখল জীবনের নমুনা হয়ে থাকে। অথচ আমাদের কত কাজ। মানুষের কাছে গিয়ে তাদের সচেতন করার প্রয়োজন। সমাজের পুরুষদের, শাশুড়ি নামক নারীদেরকে আরো বেশি করে সচেতন করা প্রয়োজন কেননা তারাই "নারী"র ভালো থাকা, মন্দ থাকাকে চরমভাবে প্রভাবিত করে। আল্লাহ আমাদের জন্য শান্তিপূর্ণ সমাজ কবুল করুন।